Breaking News

সিলেটের লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩৮ বছর বয়সী এক মহিলা নিহত হয়েছেন। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তি সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একটি ট্রাক সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় পৌছা মাএ বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী ওই মহিলা নিহত হন।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় জুলাইয়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার বিতরণ

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক রিপোর্ট : জুলাই /২০২৫ মাসের পারফরমেন্সের অভিন্ন মানদন্ডে ১৭/০৮/২০২৫ তারিখ পুলিশ সুপারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *