Breaking News

Uncategorized

ময়মনসিংহে বর্জ্য অপসারণ বিষয়ে আলোচনার সভা

এস এম হোসেন আলী: পশু কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ বিষয়ে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয় এবং বর্জ্য ১২ ঘন্টার মধ্যে অপসারন করা হবে বলেও জানিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। ২২ জুন ২০২৩ ইং বৃহস্পতিবার বিকেলে মসিকের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বর্জ্য অপসারণ বিষয়ক আলোচনা সভায় এ ঘোষণা দেন …

Read More »

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন মোঃ আব্দুল মজিদ

নেপাল ধরঃ ময়মনসিংহ ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) জেলার অফিসার ইনচার্জ হিসেবে আব্দুল মজিদকে স্বীকৃতি প্রদান করেন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ শুরু থেকেই পরীক্ষিত একজন পুলিশ সদস্য, যার অভিজ্ঞতায় উপজেলায় ঘটে যাওয়া ক্রাইম নিজের অভিজ্ঞতা দিয়ে বারবার প্রমাণ করে দিয়েছেন পুলিশি …

Read More »

ঈদুল-আযহা উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোতোয়ালী পুলিশের মতবিনিময়

নেপাল ধরঃ ময়মনসিংহ আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও গরুর হাটের ইজারাদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) গত ১৯-৬-২০২৩ইং সোমবার বিকাল ৩টা সময় থানা পাঙ্গনে এর আয়োজন করা হয়।অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ বলেন, আগের ঈদগুলোর …

Read More »

ময়মনসিংহে আত্নহত্যা,বিবাহ বিচ্ছেদ তুলনামূলক বেশী – বিভাগীয় কমিশনার

প্রতিদিনের তথ্য. কম ডেস্ক : ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেন, ময়মনসিংহ বিভাগে আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ তুলনামুলক বেশি হচ্ছে। প্রতিমাসে ১৫ থেকে ২০ জন খুন হয়। অস্বাভাবিক মৃত্যু হয় একশ’র উপরে। সমাজে অস্থিরতা, অস্বস্তি, মানুষের প্রাপ্তি ও চাহিদার কারণে এগুলো হচ্ছে। তাই এই বিষয়গুলো প্রশাসনকে বিশেষভাবে দেখতে হবে। …

Read More »

ময়মনসিংহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

এস এম হোসেন আলীঃ ময়মনসিংহের তারাকান্দায় চলতি আমন মৌসুমে উপজেলা কৃষি অফিসের আওতায় ৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারাকান্দা-ময়মনসিংহের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ/২০২৩-২৪ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের উফসীজাত …

Read More »

ঈদ উল আযহা উপলক্ষে নেত্রকোনায় পরিবহন মালিক-শ্রমিক এবং হাট ইজারাদারদের সা‌থে পুলিশ সুপারের মতবিনিময়

 স্টাফ রিপোর্টার: নেত্রকোনা  পু‌লিশ সুপার জনাব মোঃ ফ‌য়েজ আহ‌মেদ মহোদয়ের সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৩ উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কোরবানী পশুর হাটের ইজারাদারদের সাথে ১৭ জুন মতবিনিময় সভা অনুষ্ঠিত। পু‌লিশ ম‌হোদয় ব‌লেন পবিত্র-ঈদ-উল-আযহা উদযাপনে সমন্বিত সহযোগিতার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে ‘ জেলা পু‌লিশ,‌নেত্র‌কোণা। এ সময় উপস্থিত ছিলেন …

Read More »

গৌরীপুরে সাংবাদিক নাদিমের খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন

মোঃ আব্দুল লতিফ :  গৌরীপুর (ময়মনসিংহ)। জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছে গৌরীপুরের সাংবাদিকরা। এ সময় তারা সাগর-রুনিসহ সারা দেশে চাঞ্চল্যকর বিভিন্ন সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান। রবিবার …

Read More »

ময়মনসিংহে নাদিম হত্যার বিচার দাবীতে মানববন্ধন

নীহার রঞ্জন কুন্ডু : সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে ময়মন‌সিং‌হের কর্মরত সাংবা‌দিকবৃন্দ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবী কর‌ছে সাংবা‌দিক নেতৃবৃন্দ। আজ শনিবার (১৭ জুন ২০২৩) তারিখ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে কর্মসূচি পালন করে। এ সময় সাংবাদিক নাদিম …

Read More »

সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টারঃ  পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ফরিদুজ্জামান রিফাত, বর্তমান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল-২ সেমিস্টার-১(ডিভিএম-৬০) এর শিক্ষার্থী,২১ ব্যাচের। সে গতকাল রাত আনুমানিক ১০.৩০ মিনিটে শ্যামগঞ্জ – বিরিশিরি মহা সড়কে ফাজিলপুর বাজারের কাছেই ট্রাক সি এন জি সংঘর্ষে নিহত হয় জানা যায় নেত্রকোনার …

Read More »

ধোবাউড়ায় বজ্রপাতে মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রী নিহত

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদঃময়মনসিংহের ধোবাউড়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদ্রাসার দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৫ জুন বিকালে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জরিপাপাড়া গ্রামের জুতি মিয়ার আট বছর বয়সী মেয়ে লাবীবা এবং একই গ্রামের ওমেদ আলীর ১২ বছর বয়সী মেয়ে মুর্শিদা …

Read More »