স্টাফ রিপোর্টার:আসন্ন ঈদুল আজহা উৎসবকে সামনে রেখে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে রাখতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দের উপস্থিতিতে আজ রবিবার (১৮ জুন ২০২৩) তারিখ বিকেলে নগরীর ১৯নং ওয়ার্ড পাটগুদাম দুলদুল ক্যাম্প বাসির সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় পাটগুদাম দুলদুল ক্যাম্প ভুমিহীন সমবায় সমিতির সভাপতি সাংবাদিক আবুল হোসেন পাশার সভাপতিত্বে প্রধান অতিথি মানবিক ওসি মোঃ শাহ কামাল আকন্দ সকলের উদ্দেশ্য বলেছেন আপনাদের সকলের সহযোগিতায় ঈদে ঘর মুখো মানুষের নিরাপত্তা দানে পুলিশ নিরলস ভাবে দায়িত্ব পালন করবে রাস্তায় ছিনতাই সহ কোন প্রকার অপরাধ পুলিশ বরদাস্ত করবে না।
তিনি দুলদুল ক্যাম্প বাসিদের উদ্দেশ্যে বলেছেন
বহিরাগত কোন লোক দুলদুল ক্যাম্পে প্রবেশ করলে নিজেরা প্রতিহত করবেন নইলে পুলিশ কে খবর দিবেন তিনি আরও বলেছেন রেলওয়ে লাইনের পাশে এমনকি আশপাশে কোন প্রকার আড্ডা চলবে না পুলিশ পাইলেই তাদেরকে ধরবে।
এ সময় ১নং পুলিশ ফাঁড়ির এসআই ফারুক মোবাইল – ওয়ান, ১৯ নং বিট পুলিশের দায়িত্বে এসআই জহির সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন
Pratidinertottho.com Online News Portal