মোঃ আব্দুল লতিফঃ
গৌরীপুর( ময়মনসিংহ)। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামে মহাসড়ক নির্মাণে বাঁধা দেন এলাকাবাসী। শনিবার সকালে তাঁরা নির্মাণ কাজ বন্ধ করে দেন। নেত্রকোণা সড়ক ও জনপদ এ সড়কটি নির্মাণ করছে।
ভূমি মালিকদের অভিযোগ, সড়ক ও জনপদ ভূমি অধিগ্রহণের টাকা না দিয়েই জমি-বাড়ি থেকে জবরদস্তি করে তাদের উচ্ছেদ করে দিচ্ছে। টাকা না পেলে তাঁরা বসতবাড়ি সড়াবেন না ও কাজ বন্ধ রাখতে হবে।
পাঁচকাহনিয়া গ্রামের আব্দুর রশিদ বলেন- আমার বসতবাড়ির মাঝখান দিয়ে সড়ক যাচ্ছে। ঘরবাড়ি সব ভাঙ্গতে হবে, অথচ তাঁরা কোন টাকা দেয়নি আজও। টাকা না পেলে আমি ঘর ভাঙতে পারব না।
সড়কটি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে গৌরীপুর শাহগঞ্জ বাজার হয়ে নেত্রকোণা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। পরে ইউএনওর হস্তক্ষেপে তা সমঝোতা করা হয়। অধিগ্রহণকৃত জমির মূল্য দ্রুত পরিশোধের আশ্বাস দেন তিনি।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুল হক ও এসআই কামাল আহম্মেদ।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন, ভূমি অধিগ্রহণের চেক প্রস্তুত হতে একটু সময় লাগছে। প্রত্যেক জমির মালিক দ্রুততম সময়ে যাতে চেক পান, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
Pratidinertottho.com Online News Portal