মোঃ আব্দুল লতিফঃ ময়মনসিংহের গৌরীপুরে গতকাল বুধবার বিকালে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এই খুনের ঘটনা ঘটেছে। নিহত কিশোর মোফাজ্জল হোসেন মৃত আলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় পাইবাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বোকাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান মো. আল মুক্তাদির বলেন, ঘটনাটি দুঃখজনক। শুনেছি চেয়ারে বসা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, বাড়ির পাশে বসে খেলাধুলা করছিল একদল শিশু ও কিশোররা। এ সময় চেয়ারে বসা নিয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মোবারক হোসেনের (১৪)সাথে কথা কাটাকাটি ও তর্কবির্তক হয় নিহত মোফাজ্জল হোসেনের। এ ঘটনায় মোবারক হোসেন ক্ষিপ্ত হয়ে মোফাজ্জল হোসেনকে কিল-ঘুষি, চড় থাপ্পড় ও লাথি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোফাজ্জল।
ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Pratidinertottho.com Online News Portal