নেপাল ধরঃ ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ২২ শে জুলাই শনিবার বিকাল ৪ ঘটিকায় আওয়ামী যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়। সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ উন্নতিকরণের লক্ষ্যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও মানবিক যুবলীগের প্রবর্তক শেখ ফজলে শামস্ পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহব্বানে মোঃ মাহাবুবুল আলম মামুন (মনি) সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মুক্তাগাছা উপজেলা শাখা। সদস্য ময়মনসিংহ জেলা পরিষদ ও লুৎফর হায়দার রাসেল মুক্তাগাছা থানা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এর নেতৃত্বে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল সভাস্থলে উপস্থিত হয়। সভাস্থলে উপস্থিত সকল নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
Pratidinertottho.com Online News Portal