Breaking News

ময়মনসিংহে ডাকাতদলের সদস্য রামদা চাপাতি সহ ডিবির হাতে আটক

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নিগার জামান পেট্রোল পাম্প’ এর সামনে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে গত (২৮ আগষ্ট ২০২৩) তারিখ ২৩.৪০ ঘটিকায় ডাকাতির প্রস্তুতিকালে ০২টি রামদা ও ১ টি চাপাতিসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)’র ওসি ফারুক হোসেন জানান ডিবির এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১/ মোঃ হিমেল সরকার  আলিউল ইসলাম (৩৪), পিতা-মোঃ সিরাজুল ইসলাম  শুকুইরে সিরাজ দালাল, সাং – কুর্শাপুর সরকার বাড়ি থানা – গফরগাঁও, জেলা – ময়মনসিংহ, ২/ মোঃ সোহাগ (২২), পিতা – মোঃ মোফাজ্জল, সাং – সাউদকান্দি,
থানা – ত্রিশাল, জেলা – ময়মনসিংহ দেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ হিমেল সরকার আলিউল ইসলাম (৩৪) এর বিরুদ্ধে গফরগাঁও থানায় চুরি ও ছিনতাইসহ ৪টি মামলা রয়েছে, আসামীদের বিরুদ্ধে ত্রিশাল থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় জুলাইয়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার বিতরণ

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক রিপোর্ট : জুলাই /২০২৫ মাসের পারফরমেন্সের অভিন্ন মানদন্ডে ১৭/০৮/২০২৫ তারিখ পুলিশ সুপারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *