নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর দিকনির্দেশনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারি ধারাবাহিকতায় আই সুবীর সরকার ও এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানাধীন বালিচান্দা বাজার সাকিনস্থ হালুয়াঘাট হইতে ধোবাউড়া গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১২ আগষ্ট ১০.২০ ঘটিকায় ১৮০ পিস ইযাবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বালিচান্দা গ্রামের মোঃ শামীম মিয়া (২৭) কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে ১৩ আগস্ট রবিবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Pratidinertottho.com Online News Portal