Breaking News

হালুয়াঘাটে পুলিশের অভিযানে ভারতীয় ২২ বোতল মদ সহ গ্রেফতার ২

নেপাল ধরঃ৷ ময়মনসিংহ হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, রবিবার ৮ডিসেম্বর থানা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে আলী ওরফে জুলমত আলীর ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামী মোঃ জোবায়েদ হোসেন (২৮), পিতা- সাং-পশ্চিম পাগলপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে তাহার বসত বাড়ীর সামনে পাকা রাস্তা হইতে ১০ (দশ) বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।এছাড়াও মৃত হাছেন আলীর ছেলে আসামী মোঃ রফিকুল ইসলাম (৫০), সাং- চর গোবিন্দ, থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহকে ১২ (বার) বোতল ভারতীয় মদ উদ্ধারপর্বক মোট=০২ জন আসামীকে গ্রেফতার করে অদ্য ০৯/১২/২০২৪ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভালুকা থানার ওসি অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল খায়ের জানান এই অভিযান অব্যাহত থাকবে।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় জুলাইয়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার বিতরণ

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক রিপোর্ট : জুলাই /২০২৫ মাসের পারফরমেন্সের অভিন্ন মানদন্ডে ১৭/০৮/২০২৫ তারিখ পুলিশ সুপারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *