স্টাফ রিপোর্টারঃ ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন জামালপুর জেলার সদর থানার অফিসার ইনচার্জ কাজি শাহনেওয়াজ।
সেপ্টেম্বর /২০২৩ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে আবারও জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন। অদ্য ইং-১৯/১০/২০২৩ তারিখ পুলিশ অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে শ্রদ্ধেয় পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। পরে শাহনেওয়াজ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: কামরুজ্জামান বিপিএম স্যার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যার সহ সকল সিনিয়র অফিসারদের প্রতি। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুর থানা ,ফাড়ী এবং তদন্তকেন্দ্রের প্রিয় সহকর্মী দের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুরস্কার। তিনি বলেন এই পুরস্কার আমার একা নয় আমাদের সকলের,আমরা জামালপুর থানা টীম যেন আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি এই জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
Pratidinertottho.com Online News Portal