Breaking News

জামালপুর পিয়ারপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

এম এ জলিল আকন্দ শশী:

জামালপুর সদর উপজেলার পিয়ারপুরে সিক্সডাউন (লোকাল) ট্রেনের ধাক্কায় মোঃ শরিফুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মোঃ শরিফুল ইসলাম উপজেলার পিয়ারপুর ইউনিয়নের বড় মোল্লাকাটা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে। তিনি ময়মনসিংহ জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সিক্সডাউন ট্রেন পিয়ারপুর স্টেশনে প্রবেশের ৫শ’ গজ পশ্চিমে রেল লাইন পাড় হওয়ার সময় শরিফুল ইসলাম ট্রেনের ধাক্কায় নিহত হন। তিনি কানেও কম শুনতেন।

স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম জানান, সকালে তিনি ট্রেনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে তিনি হোম সিগন্যালের কাছে রেল লাইন ধরে হেঁটে স্টেশনে যাচ্ছিলেন। ট্রেন স্টেশনে প্রবেশের সময় তাকে লাইন থেকে সরে যাওয়ার জন্য বারবার হুইসেল বাজালেও তিনি শুনতে পাইনি হয়ত অন্য মনুষ্য ছিলেন এ জন্য শুনতে পাননি। এ অবস্থায় ট্রেন স্টেশনে প্রবেশ করলে তিনি ধাক্কা খেয়ে মৃত্যুবরন করেন।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় জুলাইয়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার বিতরণ

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক রিপোর্ট : জুলাই /২০২৫ মাসের পারফরমেন্সের অভিন্ন মানদন্ডে ১৭/০৮/২০২৫ তারিখ পুলিশ সুপারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *