নেপাল ধরঃ ময়মনসিংহ ধোবাউড়ায় ৩মে গ্রামারীতলা গ্রামের বৃদ্ধা লস্কর আলী (৬৩) কে গভীররাতে আসামী রফিকুল ইসলাম বাড়ী থেকে ডেকে নিয়ে পাশের চারুয়া বিলের নিকট ছুরিকাঘাত করে জখম করে মৃতভেবে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরেরদিন ৪ মে বৃদ্ধার জ্ঞানফিরলে বাড়িতে এসে পরিবারকে ঘটনা বলে। জখম অবস্হায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৫ মে ভোর রাতে বৃদ্ধা লস্কর আলীর মৃত্যু হয়।
বৃদ্ধার স্ত্রী রহিমা বেগম (৫৫) ধোবাউড়া থানায় আসামী রফিকুলকে আসামী করে মামলা দায়ের করেন র্র্যাব-১৪ আসামী রফিকুল ইসলাম কে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার লেঙ্গুরা এলাকা থেকে
১৪ মে ভোর সাড়ে পাঁচটায় গ্রেফতার করে।
আসামী ধোবাউড়ার গ্রামারীতলা গ্রামের মো: আব্দুর রশিদ মিয়ার ছেলে বলে জানাযায়। গ্রেফতারকৃত আসামীকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়
তথ্যটি নিশ্চিত করেন র্র্যাব-১৪ সিনিয়র সহকারী পরিচালক অপারেশন ও মিডিয়া অফিসার মোঃ আনোয়ার হোসেন।
Pratidinertottho.com Online News Portal