Breaking News

ময়মনসিংহে ডিবির হাতে ইয়াবাসহ গ্রেফতার-০১

নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর কঠোর নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে এসআই আলমগীর কবির, এসআই মোঃ আব্দুল জলিল, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়া থানাধীন দশ মাইল বাজারস্থ জনৈক মোঃ রুবেল মিয়ার ইলেকট্রিক ও ওয়েন্ডিং এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে গত ১৮ জানুয়ারি রাত অনুমান সাড়ে ১১ টায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মহসীন উল্লাহ্ খান (২৮), পিতা-আবু সাঈদ নূর খান, মাতা-শামীমা আক্তার, সাং-নয়ানবাড়ী, ৭নং ওয়ার্ড, বালিয়ান ইউনিয়ন, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় জুলাইয়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার বিতরণ

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক রিপোর্ট : জুলাই /২০২৫ মাসের পারফরমেন্সের অভিন্ন মানদন্ডে ১৭/০৮/২০২৫ তারিখ পুলিশ সুপারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *